placeholder

ভূট্টার পাতা ঝলসানো রোগ
(Leaf blight of Maize)

রোগের লক্ষণঃ

Ø ছত্রাক গাছের নিচের দিকের পাতায় প্রথমে আক্রমণ করে।পাতায় ধূসর বর্ণের লম্বাটে দাগ দেখা যায়।

Ø পরবর্তীতে তা গাছের উপরের দিকের পাতায় ছড়িয়ে পরে। আক্রান্ত পাতা পচে শুকিয়ে যায়। 

Ø রোগের প্রকোপ বেশি হলে গাছের বেশিরভাগ পাতা শুকিয়ে যায় এবং গাছ মরে যায়।

 

গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ

ü কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অর্গাজিম ৫০ ডব্লিউ পি প্রতি কেজি বীজে ৩ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধণ করতে হবে।

ü জমিতে রোগ দেখা দিলে আক্রান্ত ফসলে প্রোপ্রিকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক যেমন-সুপ্রাজল ২৫ ইসি প্রতি লিটারে ১ মিলি অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অর্গাজিম ৫০ ডব্লিউ পি প্রতি লিটারে ২ গ্রাম হারে মিশিয়ে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করতে হবে।