বাঁধাকপির শিকড় পচা রোগ
লক্ষণ সমূহঃ
q আক্রান্ত চারার গোড়ার চারদিকে পানিভেজা দাগ দেখা যায়
q গোড়ার সাদা ছত্রাকজালি ও অনেক সময় সরিষার মত ছত্রাকের অনুবীজ পাওয়া যায়
q শিকড় পচে যায়, চারা নেতিয়ে পড়ে গাছ মারা যায়
q স্যাতস্যাতে মাটি ও মাটির উপরিভাগ শক্ত হলে রোগের প্রকোপ বাড়ে
q রোগটি মাটিবাহিত বিধায় মাটি, আক্রান্ত চারা ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে
গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ
ü বপনের আগে প্রতি কেজি বীজে ২-৩ গ্রাম অর্গাজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে বীজ শোধন করে নিতে হবে
ü অর্গাজিম প্লাস ৫০ ডব্লিউ পি ছত্রাক নাশক ১ গ্রাম/ লি. হরে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে (স্প্রে করার পর এক সপ্তাহ পর্যন্ত কপি তোলা যাবেনা)
ü জিটাভো ৫৩৫ এস সি ১ মিলি/১ লিটার স্প্রে করতে হবে