পাটের কান্ড পচা
ক্ষতির ধরণ
vবীজ অঙ্কুরোদগমের সময় চারা গাছের বীজপত্র কাণ্ডে ও বীজপত্রে গাঢ় বাদামি রঙের দাগ পড়ে। এই দাগ ক্রমে বড় হয়ে সম্পূর্ণ বীজকে পচিয়ে ফেলে। এর ফলে মাটি হতে বীজ গজানোর পূর্বেই গাছ মরে যায়।
vআবার কখনও মাটির উপরে আসার পর বীজ গজিয়ে পচে যায়। অনেক সময় অঙ্কুরিত বীজ হতে উৎপন্ন চারাগাছ কিছুটা বড় হওয়ার পর গরম আবহাওয়ায় চারা গাছের কাণ্ড দুর্বল হয়ে পড়ে।
v বড় চারাগাছে প্রথমে পাতার ফলক আক্রান্ত হয়। এর পর পাতা হতে রোগ বোঁটায় ছড়িয়ে পরে। আক্রান্ত পাতার ফলক দুর্বল হইয়া অনেক সময় ঢলে কাণ্ডের গায়ে লেগে যায়। এর ফলে দাগ ক্রমশ বাকলে বৃদ্ধি পায়, পরে বাকল পচে যায়। বাকলের এই পচনের ফলে অনেক সময় গাছ মারা যায়।
গ্রীন বাংলা এগ্রোভেট এর কার্যকরী সমাধানঃ
Øকাণ্ডপচা কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রধান উপায় হল বীজ শোধন। অর্গাজিম ৫০ ডব্লিউ পি ৪ গ্রাম ছত্রাকনাশক প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে।
Øও-জেব ৮০ ডব্লিউ পি ২০গ্রাম/১০লিটার অথবা গ্রীনজেল ৭২ ডব্লিউ পি ২০গ্রাম/১০লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন পর পর ২/৩ বার স্প্রে করতে হবে।