placeholder

পরিচিতিঃ

 পূর্ণ বয়স্ক স্ত্রী পোকা এক ধরণের মথ। গায়ের রঙ বাদামি এবং আড়াআড়ি ভাবে ২-৩ টি দাগ থাকে সদ্য ফোটা কীড়া বা লার্ভা সবুজাভ বর্ণের হয়। 


ক্ষতির ধরণঃ

পোকার ডিম থেকে সদ্য বের হওয়া কীড়া গাছের পাতা লম্বালম্বি ভাবে মুড়িয়ে পাতার ভিতরের সবুজ অংশ খায়। বেশী ক্ষতি হলে পাতা পুড়ে যাওয়ার মত দেখায়। কীড়াগুলো বড় হওয়ার সাথে সাথে তারা পাতা লম্বালম্বি ভাবে মুড়িয়ে একটা নলের মত করে ফেলে। মোড়ানো পাতার মধ্যেই কীড়াগুলো পুত্তলীতে পরিণত হয়।


গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ

q কাটাপ্পা ৪৭ ডব্লিউ ডি জি ১৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৩০০ গ্রাম।

q অথবা ল্যামডা গ্রীন ২.৫ ই সি ১ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 

q অথবা সাইক্লোবন্ড ৫৫ ইসি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 

q অথবা পাতা মোড়ানো পোকা দমনের জন্য- ক্যাপরিড ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ২০ গ্রাম এবং একর প্রতি মাত্রা ৬০ গ্রাম। 


q অথবা গ্রেটার ৪৮ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।