placeholder

পরিচিতিঃ

   গান্ধীপোকা এক ধরণের দুর্গন্ধ ছড়ায় যার ফলে এর নাম গান্ধীপোকা। এ পোকা সরু লম্বা পা ও শুড় বিশিষ্ট, বাচ্চা সমূহ সবুজ থেকে বাদামী এবং পূর্ণবয়স্ক পোকা বাদামী থেকে হলদে সবুজ বর্ণের হয়।স্ত্রী পোকা পাতার উপর ২৪-৩০ টি গোলাকার খয়েরী রঙ এর ডিম সারি করে পাড়ে।


ধানের গান্ধী পোকার ক্ষতির ধরণঃ

q এরা বাচ্চা ও পূর্ণবয়স্ক উভয়ই ধানের দুধ অবস্থায় বাড়ন্ত দানা থেকে রস চুষে নেয় ফলে ধানে চিটা হয়। 

q শক্ত দানা অবস্থায় আক্রমণ করার ফলে আক্রান্ত স্থান কালো হয়ে যায় এবং চাউলের গুণগত মান নষ্ট হয়।


ধানের গান্ধী পোকার ক্ষতির ব্যপ্তিঃ

ধানের গান্ধী পোকা সময়মত দমন করা না গেলে, মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে ফসলের জন্য এবং অনেক সময় ৩০% পর্যন্ত ফলন কমিয়ে দেয়।


গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ 


q ক্যাপরিড ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ২০ গ্রাম এবং একর প্রতি মাত্রা ৬০ গ্রাম। 

q ল্যামডা গ্রীন ২.৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।

q অথবা গ্রেটার ৪৮ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 

 q অথবা সাইক্লোবন্ড ৫৫ ইসি ১০ মি লি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।