টমেটোর আগাম ধসা রোগ
আগাম ধসা (Early blight) : রোগের কারণ ও বিস্তার : অলটারনারিয়া সোলানি (Alternaria solani) নামক ছত্রাকের আক্রমণে হয়। ফসলের পরিত্যক্ত অংশ, বিকল্প পোষক ও বীজে
এ জীবাণু বেঁচে থাকে। উচ্চ তাপমাত্রা (২৪-২৮০ সেলসিয়াস) ও বেশি আর্দ্রতা (৮০% এর ওপরে)
এ রোগ ঘটানোর জন্য সহায়ক। বৃষ্টির ঝাপটা ও বাতাসের মাধ্যমে এ রোগ সুস্থ গাছে ছড়িয়েপড়ে।
রোগের বিস্তার ও লক্ষণ
: গাছের পাতা, কা- এমনকি ফলও আক্রান্ত হতে পারে। সাধারণত নিচের বয়স্ক পাতায়
এ রোগের লক্ষ্মণ প্রথম দেখা যায়, পরবর্তীতে ক্রমান্বয়ে ওপরের পাতা আক্রান্ত হয়। আক্রান্ত
পাতার ওপর কাল কিংবা হালকা বাদামি রঙের বৃত্তাকার দাগ পড়ে। অনেক দাগ একত্রে মিশে পাতার
অনেক অংশ নষ্ট করে ফেলে এবং পাতা হলদে বা বাদামি রঙ হয়ে মাটিতে ঝরে পড়ে। কাণ্ডের ছোট
ছোট, গোলাকার বা লম্বা এবং ডুবা ধরনের দাগ পড়ে। পুষ্প মঞ্জুরির বোঁটা আক্রান্ত হলে
ফুল ও অপ্রাপ্ত ফল ঝরে পড়ে। বয়স্ক ফলেও বৃত্তাকার দাগের সৃষ্টি হয় এবং ফলটিকে নষ্ট
করে ফেলে।
গ্রীন
বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ
ü বীজ
বপনের পূর্বে বুনন ৭৫ ডব্লিউ পি দিয়ে বীজ
শোধন করতে হবে।
ü রোগের আক্রমণ দেখা দিলে অর্গাজিম প্লাস ৫০ ডব্লিউ পি প্রতি লিটার
পানিতে ২ গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে।