হপার পোকা / শোষক পোকা
লক্ষণঃ
Ø আমের শোষক পোকা অন্য সব পোকার চাইতে
আমের বেশী ক্ষতি করে থাকে। বাংলাদেশের সর্বত্র এবং আমের সবজাতে এ পোকা আক্রমণ করে
থাকে। সারা বছর আমগাছে এই পোকাগুলি দেখা যায়।
গাছের কচি পাতা ও ডগার রস চুষে খায়। এ পোকা তাদের দেহের
ওজন এর ২০ গুন পরিমান রস খেয়ে আঠালো রস দেয় যা মধুরস নামে পরিচিত এবং গাছের মুকুল, পাতা ও কান্ডে এই রস জমা
হয়ে থাকে এবং যার উপর এক প্রকার ছত্রাক (শুটি মোল্ড) জন্মায়। এটি মারাত্মক ক্ষতি
করে, গাছের বৃদ্ধি কমে যায়
গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড এর সমাধানঃ
q আমের মুকুল যখন ২ থেকে ৩
ইঞ্চি লম্বা হয় তখন প্রথমবার এবং আম যখন মটর দানার মতো আকার ধারণ করে তখন
দ্বিতীয়বার সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (জি-পার ১০ ইসি
১০ মিলিলিটার) ১০লিটার পানিতে মিশিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে।
q আমের
হপার পোকার কারণে যেহেতু সুটিমোল্ড বা ঝুল রোগের আক্রমণ ঘটে তাই রোগ দমনের সালফার
জাতীয় ছত্রাকনাশক (যেমন: মাইটিভিট ৮০ ডব্লিউ ডি জি ৪০
গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২-৩ বার শেষ বিকেলের দিকে স্প্রে
করুন।
q ক্যাপরিড ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগে ভালো ফলাফল পাওয়া যাবে।