আমের বিকৃতি / ম্যালফরমেশন
ক্ষতির ধরণ :
Ø আক্রান্ত কান্ডের মাথায় অসংখ্য নতুন কুঁড়ি বের হয়, কুঁড়ি সমূহ শক্ত এবং ছোট ছোট পাতা বিশিষ্ট হয়। মারাত্মক ভাবে আক্রান্ত গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গাছ মারা যায়। রোগাক্রান্ত মুকুলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হয়, শাখা গুলো মোটা ও তুলনামুলকভাবে শক্ত হয়ে থাকে।
গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ
ü মুকুল বের হওয়ার ৩ মাস পূর্বে ন্যাপথাইল এসিটিক এসিড (NAA) (যেমন-শিকড়) ১০ লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে এ রোগের প্রকোপ কমে যায়।
ü কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন- অর্গাজিম ২০ গ্রাম) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।