পাতা কাটা উইভিল
লক্ষণঃ
এ পোকা আমগাছের শুধু কচি পাতা কেটে ক্ষতি করে। কচি পাতার নিচের পিঠে মধ্য শিরার উভয় পাশে স্ত্রী পোকা ডিম পাড়ে এবং পরে পাতাটির বোঁটার কাছাকাছি কেটে দেয়। ভালো করে দেখলে কাচি দ্বারা কেউ কেটেছে বলে মনে হয়। এ পোকার আক্রমণে গাছের নতুন পাতা ধ্বংস হয়, বেশি আক্রমণে একটি ছোট গাছ পাতাশূন্য হতে পারে।
q গ্রীন বাংলা এগ্রোভেট এর কার্যকরী সমাধানঃ
q গাছে কচি পাতা বের হওয়ার সঙ্গে সঙ্গে কারটাপ জাতীয় কীটনাশক (যেমনঃ ক্যাপরিড ৯৫ এস পি ১০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।
q কাটাপ্পা ৪৭ ডব্লিউ ডি জি ৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে