placeholder

আমের ঝুল রোগ

ক্ষতির ধরণ :

Ø হপার পোকা আমের মুকুল থেকে অতিরিক্ত রস খায় এবং পাতার উপরে মধু জাতীয় তরল (হানি ডিউ) নিঃসরণ করে। উক্ত হানি ডিউ এর উপরে ছত্রাকের কনিডিয়া জন্মায় এবং কালো আবরনের সৃষ্টি করে। হপার ছাড়াও ছাতরা পোকা ও স্কেল পোকা হানি ডিউ নিঃসরণ করে এবং ঝুল রোগের আক্রমনের সহায়তা করে।

গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ

ü আমের মুকুল যখন ২ থেকে ৩ ইঞ্চি লম্বা হয় তখন প্রথমবার এবং আম যখন মটর দানার মতো আকার ধারণ করে তখন দ্বিতীয়বার সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (জি-পার  ১০ ইসি প্রতি ১০লিটার পানিতে ১০ মিলিলিটার মিশিয়ে) পুরো গাছে স্প্রে করতে হবে।

ü আমের হপার পোকার কারণে যেহেতু সুটিমোল্ড বা ঝুল রোগের আক্রমণ ঘটে তাই রোগ দমনের সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন: মাইটিভিট ৮০ ডব্লিও ডি জি ৪০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২-৩ বার শেষ বিকেলের দিকে স্প্রে করুন।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।