placeholder
অর্গাজিম প্লাস ৫০ ডব্লিউ পি ইপ্রোডিয়ন ২৫% + কার্বেনডাজিম ২৫% (Iprodione 25% + Carbendazim 25% WP) ফরমুলেশনের ধরন: ডব্লিউ পি অর্গাজিম প্লাস ৫০ ডব্লিউ পি এর ১ কেজিতে ২৫০ গ্রাম ইপ্রোডিয়ন ও ২৫০ গ্রাম কার্বেনডাজিম বিদ্যমান।

ইপ্রোডিয়ন

ইহা স্পর্শক গুণসম্পন্ন পরীক্ষিত ছত্রাকনাশক। রোগ প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে কাজ করে যা ছত্রাকের মাইসেলিয়ামের বৃদ্ধিতে বাধা প্রদান করে গাছকে রোগমুক্ত রাখে। ইহা ছত্রাকের ডি এন এ (DNA) ও আর এন এ (RNA) এর সিনথেসিসে বাধা প্রদান করে এবং গাছকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে।

 

কার্বেনডাজিম

ইহা অন্তর্বাহী ক্রিয়া সম্পন্ন হওয়ায় স্প্রে করার অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং গাছকে রোগ প্রতিরোধী করে তোলে পাশাপাশি ছত্রাকজনিত রোগ সফলভাবে দমন করে। বীজ শোধনে ব্যবহার করা হয় যা ফসলকে বীজ বাহিত রোগ থেকে রক্ষা করে।

 

প্যাক সাইজ: ৫০ গ্রাম, ১০০ গ্রাম


অর্গাজিম প্লাস ৫০ ডব্লিউ পি ব্যবহারের সুবিধা:

·       সব্জির চারা অর্গাজিম প্লাস ৫০ ডব্লিউ পি দ্বারা শোধন করলে চারার গোড়া পঁচা রোগ শতভাগ দমন করা সম্ভব।

·       যে কোন ফসলের ছত্রাকজনিত রোগ দমনে অর্গাজিম প্লাস ৫০ ডব্লিউ পি বহুল ব্যবহৃত ছত্রাকনাশক এবং দামে সাশ্রয়ী।

·       এক বা একাধিক ছত্রাকজনিত জটিলতা নিয়ন্ত্রণ করে

·       উপকারী পোকামাকড়ের জন্য নিরাপদ

অর্গাজিম প্লাস ৫০ ডব্লিউ পি এর ফরমুলেশন হল ডব্লিউ পি, ডব্লিউপি একটি পাউডার ফর্মুলেশন যা স্প্রে করার আগে পানিতে মিশ্রিত হয়ে সাসপেনশন তৈরি করে।ডব্লিউপি ফরমুলেশনে এক বা একাধিক সক্রিয় উপাদান থাকতে পারে যা মিশ্রিত হয় এবং তা সার্ফ্যাক্ট্যান্টস ও অন্য দ্রাবকের সাথে মিশে কার্যকর রূপ প্রকাশ করে।

ডব্লিউপি ফরমুলেশনে ওয়েটিং এজেন্ট (Wetting Agent) থাকে, ওয়েটিং এজেন্ট এর কাজ হল সাসপেনসনের মাঝে যত সক্রিয় উপাদান থাকে তার কার্যকারিতা নিশ্চিত করে কীটনাশকের সফলতাকে বৃদ্ধি করা। 

ডব্লিউপি ফরমুলেশনে আরও থাকে ডিসপার্সিং এজেন্ট (Dispersing Agent). এই ডিসপার্সিং এজেন্ট এর কাজ হল ডব্লিউপি ফরমুলেশন যাতে জমে না যায় এবং এর স্টোরেজ লাইফ বেশি দিন হয়।

 

ডব্লিউপি ফরমুলেশনের কীটনাশক ব্যবহারের কিছু সুবিধা আছে: 

·       সক্রিয় উপাদানগুলির অভিন্ন বিতরণ

·       ব্যতিক্রমী অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ

·       সক্রিয় উপাদানের উচ্চ লোডিং সম্ভব

·       তেমন কোনও স্টোরেজ সমস্যা নেই (পাউডার হওয়ার কারণে)

·       চর্মরোগের সমস্যা কম হয়

 

প্রয়োগমাত্রা ও ব্যবহার বিধি:

 

ফসলের নাম

রোগের নাম

২.৫ শতাংশ জমির জন্য

(১০ লিটার পানিতে)

হেক্টর প্রতি

চা

এনথ্র্যাকনোজ

২০ গ্রাম

৭৫০ গ্রাম

আলু

লেট ব্লাইট

২০ গ্রাম

৫০০ গ্রাম

পেঁয়াজ

পার্পল ব্লচ

২০ গ্রাম

৫০০ গ্রাম

টমেটো

আর্লি ব্লাইট

২০ গ্রাম

৫০০ গ্রাম

মরিচ

এনথ্র্যাকনোজ

২০ গ্রাম

৫০০ গ্রাম

 

অন্যান্য বিভাগসমূহ