placeholder
গ্রীনজল ৫ ইসি হেক্সাকোনাজল ৫% (Hexaconazole 5% EC) ফরমুলেশনের ধরন: ইসি গ্রীনজল ৫ ইসি এর প্রতি ১ লিটারে ৫০ গ্রাম হেক্সাকোনাজল বিদ্যমান।

হেক্সাকোনাজল:

ট্রায়াজল শ্রেনীভুক্ত একটি প্রতিরোধক ও প্রতিষেধক অন্তর্বাহী ছত্রাকনাশক। ছত্রাকের আর্গোস্টেরল বায়োসিনথেসিস এর বাধা প্রদান করে তাদের বৃদ্ধি ও বংশ বিস্তারে ব্যাঘাত ঘটায়। ফলে গাছের মাঝে ছত্রাকের আক্রমণ হওয়া বাধাগ্রস্ত হয়।

 

গ্রীনজল ৫ ইসি ব্যবহারের সুবিধা:

  • অন্তর্বাহী গুনের জন্য গাছের পাতা ও কান্ড দ্বারা শোষিত হয়ে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে ফলে আক্রান্ত গাছে এমনকি নতুন কুঁশিতেও পুনরায় রোগ ছড়াতে পারেনা।
  • অন্যান্য ছত্রাকনাশকের তুলনায় স্বল্প পরিমানেও সমান কার্যকরী। তাই কৃষকের খরচ বাঁচায়।
  • এটি ফাইটোটোনিক এফেক্ট দেয় এবং গাছের দৃশ্যমান উন্নতি করে।
  • এটি গাছের মধ্যে কাজ করে এবং দীর্ঘস্থায়ী প্রভাব সরবরাহ করে।

গ্রীনজল ৫ এর ফরমুলেশন ইসি, ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) একটি তৈলাক্ত তরল ফরমুলেশন। যা জৈব দ্রাবক যেমন বেনজিন, টলুইন ইত্যাদিতে নির্দিষ্ট পরিমাণে কীটনাশক দ্রবীভূত করে তৈরি করা হয় এবং এতে থাকে সার্ফ্যাক্ট্যান্টস। 

এই কীটনাশক ব্যবহারের আগে পানির সাথে মেশানো হয়। যা তেল ফোঁটাগুলির ভিতরে কীটনাশক ধারণ করে এবং একটি তেল জলের ইমালসন স্বতঃস্ফূর্তভাবে গঠন করে।

জৈব দ্রাবকে কীটনাশক দ্রবীভূত থাকায় ব্যবহারের আগে পানির সাথে মেশানো হলেও এর কার্যকারিতা অটুট থাকে। সার্ফ্যাক্ট্যান্টস থাকায় এটি বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায়। এই দুইটি গুণের কারনে কৃষকদেরখরচ অনেক কমে যায়।

 

প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি

 

ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) কীটনাশক প্রয়োগের জন্য নিম্নলিখিত সুবিধা রয়েছে: 

1.    সহজ প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা,

  1. নিম্ন সরঞ্জামের প্রয়োজনীয়তা,
  2. সক্রিয় উপাদানগুলির উচ্চ মাত্রা,
  3. অধিক স্টোরেজ স্থায়িত্ব,
  4. সুবিধাজনক ব্যবহার এবং
  5. উচ্চ জৈবিক ক্রিয়াকলাপ

 

প্রয়োগমাত্রা ও ব্যবহার বিধি:   

 

ফসলের নাম

রোগের নাম

৫ শতাংশ জমির জন্য

(১০ লিটার পানিতে)

একর প্রতি

ধান

সীথব্লাইট

১০ মিলি

২০০ মিলি

মরিচ

পচা রোগ

১০ মিলি

২০০ মিলি

চা

রেড রাস্ট

১০ মিলি

৩০০ মিলি

কুমড়া গোত্রীয় ফসল

পাউডারী মিলডিউ

১০ মিলি

২০০ মিলি

পান

লিফরট, ভাইনরট এবং ব্লাইট

১০ মিলি

২০০ মিলি

আম

এনথ্রাকনোজ ও পাউডারী মিলডিউ

১০ মিলি

২০০ মিলি

অন্যান্য বিভাগসমূহ