placeholder
চিত্রা ৭০ ডব্লিউ ডিজি পাইমেট্রোজিন ৫০% + থায়োমেথক্সাম ২০%

পাইমেট্রোজিনঃ

পাইমেট্রোজিন এমন একটি কেমিক্যাল যা সমন্বিত বালাইনাশকে (IPM- Integrated Pest Management) ব্যবহার উপযোগী। এরা সিস্টেমিক গুণ সম্পন্ন, মানে এরা গাছের সবুজ পাতা থেকে ঢুকে পুরো গাছে ছড়িয়ে পড়ে। 
এর কার্যকারীতা অনন্য হওয়ায় সহজে অন্য কোন কেমিক্যালের মাধ্যমে এর প্রতিস্থাপন করা দুরূহ।

থায়োমেথক্সাম

এটি হল নিওনিকোটিনয়েডস গ্রুপের সিস্টেমিক কীটনাশক। এটি পোকার নার্ভাস সিস্টেমকে বিকল করে দিয়ে তার কর্মক্ষমতা নষ্ট করে দেয়। সিস্টেমিক কীটনাশক হওয়ায় এটি সহজেই গাছের ভিতর চলাচল করে। গাছের শারীরবৃত্তীয় ক্ষমতা বৃদ্ধি করে ফলে বিরূপ পরিবেশে এদের টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি করে।

অন্যান্য বিভাগসমূহ