placeholder

শিমের (সারকোস্পোরা) পাতায় দাগ রোগ

ক্ষতির ধরণঃ

১। প্রথমে পাতার উপর ছোট ছোট কোনাচে বাদামী দাগ পড়ে।
২। দাগের কেন্দ্র ধুসর রং ধারণ করে এবং চারিদিকে লালচে হতে বাদামী বর্ন ধারণ করে।
৩। পাতার নিচে আক্রান্ত অংশে ছত্রাকের স্পোর জন্মানর জন্য ধূসর বর্ন মনে হয়।
৪। অনেকগুলো দাগ একত্রিত হয়ে বড় দাগের সৃষ্টি করে।
৫। দাগের মাঝখানে মরে শুকিয়ে ছিদ্র হয়ে যায়।

v রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে।

v ফসল সংগ্রহের পর আক্রান্ত গাছের অবশিষ্টাংশ এবং আবর্জনা ফেলতে হবে।

v কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক (যেমন অর্গাজিম ৫০ ডব্লিউ পি) প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে।

v রোগের প্রাথমিক অবস্থায় কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক (যেমন অর্গাজিম ৫০ ডব্লিঊ পি) প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে