placeholder

শিমের শিকড় গিট রোগ

ক্ষতির ধরণঃ

১। শিকড়ের আক্রান্ত স্থানের কোষসমূহ দ্রুত বৃদ্ধি পায় এবং ঐ স্থান স্ফীত হয়ে গিটের সৃষ্টি হয়।

২। প্রাথমিক অবস্থায় এই গিট ছোট থাকে। কিন্তু আস্তে আস্তে তা বেশ বড় হয় এবং শেষ পর্যন্ত গাছের সম্পূর্ন শিকড়ই গিটে পরিণত হয়।

৩। আক্রান্ত গাছ দূর্বল বামনাকৃতি এবং হলদেটে হয়ে যায়।

৪। আক্রান্ত গাছে ফুল ও ফল ধারণ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়।

৫। আক্রান্ত গাছে ফলন কম হয়

 

গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ

v ফসল সংগ্রহের পর অবশিষ্টাংশ পুড়ে ফেলতে হবে।

v জমি প্লাবিত করে রাখলে এ রোগের কৃমি মারা যায়তাই সুযোগ থাকলে বছরে একবার প্লাবিত করে রাখতে হবে।

v শুষ্ক মৌসুমে জমি পতিত রেখে ২/৩ বার চাষ দিয়ে মাটি ভালভাবে শুকাতে হবে

v অর্কা ২৫ এসপি একর প্রতি ২০০ গ্রাম হারে প্রয়োগ করতে হবে।